
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মামুন মিয়া এবং সাধারণ সম্পাদক মো. সালমান খান।
শনিবার (৩১ মে) সকালে দৌলতপুর উপজেলা পরিষদ হল রুমে সাধারণ সভা এবং বিকেল ৩টা থেকে ৫টা পরযর্ন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে ৫টি পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করেন। এর মধ্যে ৫জন ভোটের মাধ্যমে নির্বাচিত হন। বাকী ৩জন বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।এরা হলেন সহ-সভাপতি নির্বাচিত হন মো. নুরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. আতিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর রফিক, প্রচার প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং দপ্তর সম্পাদক জহির মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মো. শাহানুর ইসলাম, সাবেক সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল মো. কাবুল উদ্দিন খান, মোহাম্মদ শাহজাহান বিশ্বাসসহ জেলা ও অন্যান্য উপজেলা থেকে আগত সাংবাদিক নেতাগণ।
উক্ত নির্বাচনে নির্বাচন কর্মকর্তার দায়ীত্ব পালন করেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার বিএম খোরশেদ। দীপ্ত টিভির মো. জাহিদুল হক চন্দন ও মাই টিভির মো. আজিজুল হাকিম রিটার্নিং কর্মকর্তার দায়ীত্ব পালন করেন।
Leave a Reply