1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি সেলিম, সম্পাদক সাচ্চু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সেলিম পারভেজ সভাপতি ও সাদেকুল ইসলাম সাচ্চু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৩টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে পরষ্পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠত হয়। নির্বাচনে ক্লাবের মোট ২৩ জন সদস্যদের মধ্যে ২১ জন সদস্য তাদের ভোট প্রদান করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে সেলিম পারভেজ (দৈনিক ইত্তেফাক) ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মোজাম্মেল হক (দৈনিক নয়া দিগন্ত) পেয়েছেন ৫ ভোট। সাধারণ সম্পাদক পদে সাদেকুল ইসলাম সাচ্চু (দৈনিক ইনকিলাব) ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার প্রতিদ্বন্দ্বী আবু আব্দুল্লাহ (দৈনিক দিনকাল) পেয়েছেন ৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে লোকমান হোসেন (ফোকাস বাংলা) ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান জাবেদ (দৈনিক ঢাকার ডাক) পেয়েছেন ৭ ভোট। অর্থ সম্পাদক পদে আফসার নিয়াজ (দৈনিক একুশে আলো) ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহির শিকদার (দৈনিক দেশকাল) পেয়েছেন ১০ ভোট।

ভোট গ্রহণ শেষে ক্লাবের কার্যকরি পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফি উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ হাবিবুর রহমান (ভোরের কাগজ), সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন (সমকাল), সাংগঠনিক সম্পাদক পদে নিতাই চন্দ্র ভৌমিক (মাইটিভি) , দপ্তর সম্পাদক পদে বাবুল শিকদার (চ্যানেল এস), পাঠাগার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সন্তোষ চন্দ্র সূত্রধর (বার্তাবাজার) , কার্যকরি পরিষদ সদস্য-১ পদে আল মামুন (বৈশাখী টেলিভিশন)ও কার্যকরি পরিষদ-২ পদে শফিকুল ইসলাম (যমুনা টিভি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :