1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রপতির সম্মতি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৮৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ও ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেট আজ জাতীয় সংসদে পেশ করার সম্মতি দিয়েছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সংসদে এই বাজেট পেশ করেন।

রাষ্ট্রপতি আজ বিকেল ২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে তাঁর অফিসে এই সম্মতি দেন। এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল,  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

সংসদে আজ দেশের ৫২তম এবং আওয়ামী লীগ সরকারের পাঁচ মেয়াদে ২৪তম বাজেট পেশ করা হয়। চলতি ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট বর্তমান অর্থমন্ত্রীর ৫ম বাজেট পেশ।

এর আগে রাষ্ট্রপতি সংসদ ভবনে পৌঁছলে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোঃ শামসুল হক টুকু, চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গত ২৪ এপ্রিল শপথ নেন। রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদে এটাই তাঁর প্রথম বাজেট অধিবেশনে যোগদান।

রাষ্ট্র প্রধান জাতীয় সংসদের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

সুত্র: বাসস

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :