1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

১০ ডিসেম্বর নয়াপল্টনেই গণসমাবেশ হবে: মির্জা ফখরুল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৫২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে। তবে এর মধ্যে গ্রহণযোগ্য কোনো বিকল্প আমাদের কাছে এলে তা বিবেচনা করে দেখা হবে।’

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঘিরে রেখেছে পুলিশ। এ অবস্থায় কীভাবে সেখানে সমাবেশ হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘১০ ডিসেম্বর আমরা সেখানে যাব। এরপর জনগণই ঠিক করবে কী হবে।’

এদিকে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আজ বৃহস্পতিবারও চলছে কড়াকড়ি। নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় একাধিক চেকপোস্ট বসিয়েছে পুলিশ। আইডি কার্ড দেখেই পুলিশ এসব এলাকায় জনসাধারণকে ঢুকতে দিচ্ছে।

কড়াকড়ির বিষয়ে আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, ‘নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় একটি ক্রাইমসিন, এখানে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশেষজ্ঞ টিম কাজ করছে। এ কারণেই সবার প্রবেশ নিষিদ্ধ রয়েছে।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :