1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

স্পিকার আইপিইউ সম্মেলনে যোগ দিতে বাহারাইন যাচ্ছেন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২০৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৬তম অ্যাসেম্বলিতে অংশ নিতে বাহরাইনের রাজধানী মানামার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার সকাল ১০টায় স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মানামার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। আগামী ১১-১৫ মার্চ মানামায় আইপিইউ’র ১৪৬তম অ্যাসেম্বলি এবং মিটিং অনুষ্ঠিত হবে।

অ্যাসেম্বলিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি, মো. শাহে আলম এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, রাহগির আল মাহি এরশাদ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। ব্যক্তিগত খরচে স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন স্পিকারের সফরসঙ্গী হয়েছেন।

এছাড়াও স্পিকারের একান্ত সচিব যুগ্মসচিব এমএ কামাল বিল্লাহ, উপসচিব এনামুল হক, পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং স্পিকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে মানামা যাচ্ছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :