1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

সেনাপ্রধান নিজ ক্যাডেট কলেজে পুনর্মিলনীতে অংশ নিলেন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৮৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কলেজ প্রাঙ্গনে আয়োজিত এ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন কৃতি ছাত্র সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সেনাপ্রধান ক্যাডেট কলেজ প্রাঙ্গনে পৌঁছালে প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটের নিয়ে গঠিত একটি দল মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে তাকে অভিবাদন জানান।

এ সময় সেনাবাহিনী প্রধান প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময়, পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজ এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালাতে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, এবং ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।

এছাড়াও অনুষ্ঠানে ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্ররা, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষক, ছাত্র ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :