
অনলাইন ডেস্ক: সুদানের পরিস্থিতি অবনতি হওয়ার প্রেক্ষিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সেখান থেকে অন্য দেশের সহায়তায় দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বিষয়ে সুদানে অবস্থিত বাংলাদেশ মিশনের কর্মকর্তারা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাবতীয় সেবা এবং দেশে ফেরার জন্য রেজিস্ট্রেশন করছে। তবে নিরাপত্তার কারণে কোন রুট বা পদ্ধতিতে ফিরিয়ে আনা হবে সেই তথ্য প্রকাশ করা হবে না। সকলকে দূতাবাসের নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি বলেন, ‘সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। খারতুমে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে। আইনশৃংখলা পরিস্থিতির উপরে নির্ভর করবে, কিভাবে কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে রেজিষ্ট্রেশন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করছি। বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধ করছি দূতাবাসে যোগাযোগ না করার জন্য। কারণ সকলেই ব্যস্ত এবং রুটগুলো নিরাপত্তার খাতিরে না জানানোই ভালো। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।’
জানা গেছে, সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি আছেন।
Leave a Reply