1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

সাইক্লোন ‘বিপর্যয়’: অনেক ক্ষতির আশঙ্কা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৮৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ‘বিপর্যয়’র প্রভাবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিন্ধের উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ও গুরুতর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভারতের আবহাওয়া দফতরের (আইএমডি) গুজরাট শাখা আরব সাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড়টি নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছে।

বুধবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এই খবর লেখার সময় আরব সাগরের উপকূলে অবস্থিত গুজরাটের জাখাউ বন্দর থেকে খুব বেশি দূরে ছিল না ‘বিপর্যয়’।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইএমডির গুজরাট শাখার পরিচালক মনোরমা মোহান্তি সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, ‘আমাদের পূর্বাভাস বলছে, ১৫ জুন বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৮টার মধ্যে এই ঘূর্ণিঝড়টি গুজরাটের কুচ-সৌরাষ্ট্র উপকূল, পাকিস্তানের মান্দভি ও করাচির মধ্যবর্তী উপকূল এবং জাখাউ বন্দরে আঘাত হানবে।’

বৃহস্পতিবার সাগর থেকে স্থলভাগে ‘বিপর্যয়’ আছড়ে পড়ার পর উপদ্রুত এলাকাগুলোতে ব্যাপক বৃষ্টি-জলোচ্ছ্বাস-ঝড় ও বন্যার আশঙ্কা রয়েছে। সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ঝড়ো বাতাসের উপকূলীয় গ্রামগুলোর কাঁচা ও আধপাকা সব ঘর ধ্বংস হয়ে যাবে। কেবল ভারতের গুজরাটেই নয়, পাকিস্তানের সিন্ধ রাজ্যের যেসব এলাকায় এই ঝড়ের আঘাত হানবে; সেসবের সেখানকার পরিস্থিতিও একই রকম হবে বলে বুধবারের সংবাদ সম্মেলনে জানিয়েছেন আইএমডির গুজরাট শাখার পরিচালক।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :