
অনলাইন ডেস্ক: সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি সংস্কার এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের আন্দোলনে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হয়েছে অন্তত ১০ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়।
একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। কিছুক্ষণ পর সংঘর্ষে রুপ নেয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা আগারগাঁও সড়ক দখলে নেয়।
শিক্ষার্থীরা বলছেন, আমাদের দাবি না মেনে পুলিশি হামলা করে শিক্ষার্থীদের থামানো যাবেনা। অতিসত্বর কোটা পদ্ধতি সংস্কারের দাবি তাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দলন চলবে।
প্রসঙ্গত, গত পাঁচই জুন নবম থেকে ১৩তম গ্রেডের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা পদ্ধতি বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তানের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই রায় দেয়া হয়েছিল। এর প্রতিবাদ জানিয়ে কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার ১১তম দিনের মত কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সুত্র: সময়ের আলা
Leave a Reply