
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে দরিদ্র শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব্ আব্দুর রহিম খান।গত বৃহস্পতিবার উপজেলার শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনি নিজস্ব অর্থায়নে এ কম্বল বিভিন্ন বয়সী নারী-পুরুষের হাতে তুলে দেন।
এ সময় শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহাম্মদ আলাল উদ্দিন আলাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান বিশ্বাস,শিবালয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হক এবং আবুল হাসেম প্রমুখ বক্তব্য রাখেন।
আব্দুর রহিম খান তার বক্তব্যে বলেন,আমি আমার জীবদ্দশায় মানুষের সেবা করে যেতে চাই।আমি সুখে-দুখে সকল সময় আপনাদের পাশে আছি।আপনারা আমার জন্য দোয়া করবেন। সুবিধাবঞ্চিত মানুষদেরকে সাহায্যের জন্য সামর্থ্যবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
Leave a Reply