1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

শিবালয়ের বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলামের ইন্তেকাল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৭৯ বার পড়েছেন
শিবালয়ের বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলামের ইন্তেকাল

সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি: শিবালয় উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক, সংগঠক, সাবেক ফুটবলার সাইফুল ইসলাম খান (৬২) রবিবার দিবাগত রাতে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে তার মা, স্ত্রী, দু’কন্যা ও এক পুত্র এবং অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার বাড়ি উপজেলার ঐতিহ্যবাহী তেওতা গ্রামে।

জানা যায়, সাইফুল ইসলাম দীর্ঘ ৪ দশকের বেশি সময় যাবৎ সাংবাদিকতা পেশায় রয়েছেন। তিনি ঢাকায় জাতীয় দৈনিক প্রভাত, দৈনিক মিল্লাত, আজকের প্রত্যাশা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। মৃত্যুকালে তিনি দৈনিক ভোরের দর্পন পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া, তিনি এতিহ্যবাহী তেওতার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘নজরুল-প্রমীলা সাংস্কৃতিক গোষ্ঠী’ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এছাড়া, তিনি ছাত্রজীবন থেকেই বিভিন্ন খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান আয়োজন, অসহায় মানুষের পাশে দাড়ানোসহ নানা ধরণের কর্মকান্ডে জড়িত ছিলেন। সাইফুল খান আশির দশকে একজন জনপ্রিয় ফুটবল খেলোয়ার হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন তিনি সুনামের সাথে ফুটবল খেলেছেন। এছাড়া, তিনি সকলের কাছে সহজ-সরল ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মধ্যে অহংকার ছিল না। তিনি সব শ্রেণি-পেশার মানুষের সাথে মিশতেন। তিনি ‘নজরুল’ কেন্দ্রিক নানা ধরনের গবেষণামূলক চর্চা করতেন।

সোমবার সাইফুল ইসলামের নিজ গ্রাম তেওতা ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে জমদুয়ারা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে মানিকগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখা, শিবালয় উপজেলা প্রেসক্লাব ও শিবালয় উপজেলা সাংবাদিক সমিতিসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :