1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

রোজায় কালোবাজারিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৩০ বার পড়েছেন

অনলাইন ন্যাশনাল ডেস্ক: রমজানে কালোবাজারিরা যেন নিত্যপণ্যের সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বরিশালের আগৈলঝাড়া, ময়মনসিংহের ফুলবাড়ীয়া ও পঞ্চগরের তেঁতুলিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় ৫০টি মডেল মসজিদের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, রমজান মাসে আমাদের ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়াতে চেষ্টা করে। এটা অত্যন্ত ঘৃণিত কাজ। রমজান হচ্ছে কৃচ্ছ্র সাধনের সময়। মানুষ যেন তার ধর্মীয় কাজ ভালোভাবে করতে পারে সেদিকে দৃষ্টি দেওয়া উচিত।

খতিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মসজিদে জুমার খুদবার সময় কালোবাজারি, মজুদদারি বা খাদ্যে ভেজাল দেওয়া যে ঘৃণিত কাজ, এ ব্যাপারে মানুষকে আপনাদের আরও বলা উচিত।

তিনি বলেন, যারা নিম্ন আয়ের তাদের জন্য বিশেষ কার্ড আমরা করে দিয়েছি। বেশি দামে চাল কিনে মাত্র ৩০ টাকা কেজি দরে আমরা দিচ্ছি। রমজানকে সামনে রেখে আমরা আরও ১ কোটি মানুষের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল সরবরাহ করব। সাধারণ মানুষ যেন কষ্ট না পায় তার জন্য চাল, তেল, চিনি, ডাল, যা যা দরকার সেগুলো যাতে ন্যায্য মূল্যে কিনতে পারে টিসিবির মাধ্যমে ন্যায্য মূলের কার্ড দিয়ে আমরা এই সহযোগিতা করে যাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও ধর্ম বিষয়ক সচিব কাজী এনামুল হাসান এনডিসি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :