1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের প্রায় ৯০ শতাংশ নির্মাণকাজ শেষ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণকাজ প্রায় ৯০ শতাংশ শেষ হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানির কর্মকর্তারা। আনা হয়েছে চুল্লির সবচেয়ে ওপরের অংশের গেটওয়ে বা ‘ঢাকনা’।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা অলক চক্রবর্তী বলেন, কয়েক দিন আগেই এই গেটওয়েটি এসেছে। ২৭৫ টন ওজনের প্রকাণ্ড এই ধাতবখণ্ডটি পরীক্ষা-নিরীক্ষা শেষে চুল্লিতে স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। নিয়ম অনুযায়ী এর নকশার সঙ্গে যুক্ত পক্ষগুলোর ‘ইনসপেকশন’ শেষে এটি চুল্লির ওপর স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানির ব্যবস্থাপক ওয়াজিহুর রহমান বলেন, এটা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লির গেটওয়ে বা ঢাকনা। বিদ্যুৎকেন্দ্রের অন্যান্য যন্ত্রপাতির মতোই এটা নদীপথে কেন্দ্রের পাশে জেটিতে এসেছে। সেখান থেকে ক্রেন ও ভেহিকেলের সাহায্যে চুল্লির কাছে এনে রাখা হয়েছে।

এই গেটওয়ে বিদ্যুৎকেন্দ্রের খুবই গুরুত্বপূর্ণ অংশ জানিয়ে তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যে চুল্লি বানানো হয়েছে, তার ভেতর ওপর থেকেই যন্ত্রপাতিগুলো স্থাপন করা হয়েছে। এর মধ্যে ইউরেনিয়ামও স্থাপন করা হবে ওপরের দিক থেকে। ২৭৫ টন ওজনের এই গেটওয়েটি সবার ওপরে বায়ু প্রতিরোধী (এয়ারটাইট) করে স্থাপন করা হবে।

বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৯০ শতাংশ কাজ শেষে হচ্ছে জানিয়ে ওয়াজিহুর রহমান বলেন, অনেকটা ঢাকনা হিসেবে কাজ করা এই গেটওয়ে স্থাপনের মধ্য দিয়ে সব ধরনের কারিগরি কাজ শেষ হবে। এর বাইরে বাকি থাকবে কেবল ফিনিশিং ও অন্যান্য কাজ। সবকিছু শেষ হলে, চলতি বছরের শেষ দিকে বিদ্যুতের সঞ্চালন লাইন নির্মাণ সাপেক্ষে উৎপাদনে যেতে পারবে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :