1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

রাষ্ট্রপতি যোগ দিয়েছেন এরদোয়ানের শপথ অনুষ্ঠানে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২২৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা শনিবার আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের নব নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেন।

রাষ্ট্রপতির সাথে সফরে থাকা তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বিশ্বের ৭৭টি দেশের নেতৃবৃন্দ শনিবার এই শপথ অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়াও অনুষ্ঠানে ন্যাটো এবং ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তুর্কি নেতা এরদোয়ান টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। পরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে প্রেসিডেন্ট প্যালেসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। শপথ গ্রহণের পরপরই প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্ক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন।

রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন গত বৃহস্পতিবার রাতে ছয় দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন। তুরস্ক সফরকালে রাষ্ট্রপতি আঙ্কারায় শেরাটন আঙ্কারা হোটেলে অবস্থান করছেন। আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি ২০৮) দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপ্রধানের।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :