
অনলাইন ডেস্ক: বাল্যবন্ধুর দোকানের মিষ্টি খেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবেই মঙ্গলবার (১৬ মে) নিজ এলাকা পাবনায় যান তিনি। কিন্তু ভুলে যাননি বাল্য বন্ধুদের। আব্দুল হামিদ রোডের লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার। মালিকের নাম লাবু। শহরের ভিতরেই ব্যস্ততম দোকান। দোকানে ঢুকলেন। বাল্যকালের স্মৃতিভরা দোকানে একটু বসলেন। রাষ্ট্রপতি মিষ্টি খেলেন। সফর সঙ্গীদেরকেও মিষ্টি খাওয়ালেন।
রাষ্ট্রপতির শৈশব কেটেছে পাবনা শহরের অলি গলিতে। বন্ধুদের সাথে আড্ডা মেরে। কখনো বা স্কুল ফাঁকি দিয়েও। ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে গপ্পমপ্প করেও অনেক সময় পার করেছেন তিনি। বহু বছরের পুরনো স্মৃতি। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। তাই চলে যান শৈশবের স্মৃতি রোমন্থনে। মনে রেখেছেন অনেক স্মৃতি। তাইতো ময়রার দোকানে মিষ্টি খেয়েছেন।
এরই মধ্য দিয়ে তিনি সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভুলে না।
Leave a Reply