
অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২০ মে) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে যান।
গত ২৪ এপ্রিল শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতির সঙ্গে এবারই প্রথম সৌজন্য সাক্ষাৎ হলো প্রধানমন্ত্রীর৷
জানা গেছে, সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর বিষয়ে অবহিত করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও তাদের মধ্যে আলোচনা হতে পারে।
Leave a Reply