1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

রাজধানীর রাস্তাঘাট ফাঁকা সতর্ক অবস্থানে পুলিশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৬৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে রাজধানীর রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে। সড়কে যানবাহনের সংখ্যাও কম। পথচারী ও যাত্রীর উপস্থিতি হাতে গোনা। প্রতিটি সড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিশেষ করে নয়াপল্টনমুখী কাকরাইল মোড়ে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

শনিবার (১০ ডিসেম্বর) গণভবনের উল্টো পাশে আওরঙ্গজেব রোডের প্রবেশমুখে, রেসিডেনশিয়াল মডেল কলেজের পেছনের ফটকে, শিয়া মসজিদ মোড়ে, আসাদ অ্যাভিনিউর প্রবেশমুখে, ফার্মগেট বাসস্ট্যান্ড এলাকায় সড়কে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। ফার্মগেট এলাকায় পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের সড়কের পাশে চেয়ার পেতে অবস্থান নিতে দেখা গেছে।

এদিকে, সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর, শিয়া মসজিদ, কলেজগেট, আসাদ অ্যাভিনিউ, খামারবাড়ি, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নেই বললেই চলে। এছাড়া বাসের সংখ্যাও একেবারে হাতে গোনা। কিছু সিএনজিচালিত অটোরিকশার দেখা মিলছে। অন্যান্য দিনের তুলনায় সড়কে পথচারী ও যাত্রী উপস্থিতিও কম।

অন্যদিকে, বেলা ১১টার দিকে সমাবেশ শুরু হওয়া কথা রয়েছে। সমাবেশে যোগ দিতে ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোলাপবাগ মাঠে আসছেন বিএনপি নেতাকর্মীরা। এর আগে গণসমাবেশ আয়োজনের পুলিশি অনুমতি পাওয়ার পরই ভেন্যুতে আসতে শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকেল থেকেই দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গোলাপবাগ মাঠে জড়ো হতে থাকেন।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :