1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

যেভাবে পার করবেন জীবনের কঠিন সময়গুলো

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩৭১ বার পড়েছেন

অনলাইন লাইফস্টাইল ডেস্ক: জীবনের অর্থই হচ্ছে একটি যাত্রা। যে যাত্রাপথে আপনার সাথে হাজার মানুষের দেখা হবে, কথা হবে, আপনার সাথে বন্ধুত্ব হবে আবার তা চোখের পলকে ভেঙেও যাবে। জীবনের এই সময়ের সবটুকু পথই সুন্দরভাবে কাটবে তা কিন্তু নয়। কারণ আপনি খারাপ সময়ের দেখা না পেলে সুখের মূল্য বুঝবেন না।

জীবনের কঠিন সময়

তেমনি জীবন পথে অতিবাহিত হওয়া কঠিন সময় আপনার সংস্পর্শে না এলেও আপনি ভেতর থেকে কতটা আত্মবিশ্বাসী আর নিজের প্রতি আস্থা রাখতে পারেন তাও বুঝে উঠতে পারবেন না। কঠিন সময় কখন আসবে তা যেমন কেউ জানেনা তেমনি সেই সময়ে কী করতে হবে তা নিয়েও অনেকে অনেক কিছু ভাবেন। কেউ ভাবেন এই সময় আর শেষ হবার না।

নিজের প্রতি নিজের এই কম আত্মবিশ্বাস আপনার জেতা বাজিটাও মাঝে মাঝে হারিয়ে দেয়। তাই জীবনের এই বহমান ধারার মাঝে যখনি কঠিন সময় আসবে তখনি নিজের প্রতি আরও বিশ্বাসী হয়ে উঠুন। আর বলুন যে খারাপ সময় যেমন যাচ্ছে তেমনি ভালো সময় খুব সহজেই আসবে। জীবনের চরম মুহূর্ততেও ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত দিয়ে এই কঠিন সময়গুলো পার করা যায়।

এটি হওয়া উচিৎ আপনার এই কঠিন সময়ে চলার মূল মন্ত্র। এই ছোট একটি কথা আপনাকে নানাভাবে কঠিন সময়ে টিকিয়ে রাখতে সাহায্য করবে। পরিবর্তনকে ভয় পাবেন না। তাকে আপনার জীবনে আসতে দিন। কারণ এই পরিবর্তনই কেবল আপনাকে এই কঠিন সময় থেকে উদ্ধার করতে পারে। সময়ের পরিবর্তন কেবল বাহ্যিক পরিবর্তন আনে না পাশাপাশি আনে মনে, চিন্তাশক্তিতে আর দৃষ্টি ভঙ্গিতেও। যা আপনাকে জীবনের কঠিন সময়েও ভালো কিছুর জন্য তৈরি করবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :