1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

মেট্রোরেল উদ্বোধন: কখন, কী, কোথায়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৫১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আর কয়েক ঘণ্টা পরই পূরণ হতে যাচ্ছে রাজধানীবাসীর স্বপ্ন। বুধবার (২৮ ডিসেম্বর) যাত্রা শুরু করছে মেট্রোরেল। এদিন বেলা ২টায় মেট্রোরেলের এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি-আগারগাঁও অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল ১১টার উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে উদ্বোধনীস্থলে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে আগারগাঁও স্টেশনে ভ্রমণ করবেন।

সকাল ১১ টা ৫ মিনিটে উদ্বোধনী ফলকের প্রতিরূপ জনসম্মুখে উন্মোচন করা হবে। এরপর  সংক্ষিপ্ত আকারে আতশবাজী ফোটানো হবে।   ১১:২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী পায়রা উড়াবেন এবং মোনাজাত অনুষ্ঠিত হবে। ৫ মিনিট পর প্রধানমন্ত্রী ও আমন্ত্রিত অতিথি আসন গ্রহণ করবেন। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হবে।

বেলা ১২টা ২৫ মিনিটের স্বাগত বক্তব্য রাখবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। সভাপতির বক্তব্য রাখবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর ১ টা ১০ মিনিটে ফলক পরিদর্শন ও বৃক্ষ রোপণ করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ২টার দিকে প্ল্যাটফর্মে-এ প্রধানমন্ত্রী কর্তৃক সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন চলাচলের আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা হবে। এসময় স্মারক হিসেবে সংরক্ষণের জন্য সবুজ পতাকায় প্রধানমন্ত্রীর স্বাক্ষর প্রদান করবেন। এরপর সংরক্ষিত কোচের দরজায় ফিতা কেটে ট্রেনে আরোহণ করবেন তিনি।

মেট্রো ট্রেনের অভ্যন্তরে অন্যান্য কোচে পূর্ব থেকে আসনগ্রহণকারী ২০০ জন আমন্ত্রিত অতিথিদের সঙ্গে যাত্রাপথে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় করবেন। এর ১০ মিনিট পর অর্থাৎ দুপুর ২:১০ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে নামবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের পরদিন থেকেই মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে। প্রথম দিকে দিয়াবাড়ি-আগারগাঁও রুটের ৯টি স্টেশনের মধ্যে তিনটিতে (দিয়াবাড়ি, পল্লবী ও আগারগাঁও) যাত্রী ওঠানামা করবে। জনবল সংকটের কারণে আপাতত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কয়েক দফা বিরতি দিয়ে ট্রেন পরিচালনা করা হতে পারে। পুরো অপারেশনে যাওয়ার পর ভোর সাড়ে ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে ট্রেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :