1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪১৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস জাতির সামনে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যম ও গবেষকদের আরো বেশি সক্রিয় হতে
হবে।’

শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় ‘বজলুর রহমান স্মৃতি পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের ইতিহাস যথেষ্ট নয়। এটি আরো সমৃদ্ধ করা দরকার। শুধু বীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ করলেই হবে না, এর সঙ্গে পাকিস্তান হানাদারবাহিনী,
রাজাকার, আলবদর, আলশামসরা কীভাবে নিরস্ত্র বাঙালিদের হত্যা করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, নির্যাতন করেছে সেই ইতিহাসগুলো তুলে ধরতে হবে।’

তিনি আরও বলেন, ‘পাঠ্যসূচিতে এগুলো থাকা উচিত। না হলে প্রকৃত ইতিহাস আগামী প্রজন্ম জানতে পারবে না।’

মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় প্রিন্ট মিডিয়া ক্যাটেগরিতে সমকালের সিনিয়র রিপোর্টার আবু সালেহ রনি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় যৌথভাবে শাহাদুজ্জামান ও ড. খায়রুল
ইসলামকে বজলুর রহমান স্মৃতিপদক প্রদান করা হয়। গবেষণা প্রতিবেদনটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল।

শাহাদুজ্জামান দেশের বাইরে থাকায় তার পক্ষে খায়রুল ইসলাম পুরস্কার গ্রহণ করেন। এছাড়া ইলেকট্রনিক মিডিয়ার ক্যাটেগরিতে একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার পার্থ সঞ্জয়কে বজলুর
রহমান স্মৃতি পদক’ প্রদান করা হয়েছে।

পদক বিজয়ীদের প্রতি ক্যাটেগরিতে ক্রেস্ট ও এক লাখ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জুরি বোর্ডের সভাপতি আ আ ম স= আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, মুক্তিযুদ্ধ
জাদুঘরের সদস্য সচিব সারা যাকের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জুরি বোর্ডের সদস্য রোবায়েত ফেরদৌস উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :