1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

বৈরী আবহাওয়ার কারণআরিচা-কাজীরহাট  ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৩২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ৩০ মে ২০২৫

বৈরী আবহাওয়ার কারণে মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা-যমুনার উত্তাল নদীতে উত্তাল বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এ মতাবস্থায় নৌযান চলাচল অত্যান্ত ঝুকিপূর্ণ। এতে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। এ দুর্ঘটনার আশংকায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আরিচা-কাজীরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে। তবে উক্ত নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঝড়ো আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে পুণরায় উক্ত নৌরুটে নৌযান চলাচল স্বাভাবিক হবে বলে বিআইডব্লিউটিএ সুত্রে জানা গেছে।

মানিকগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে নদীতে সৃষ্টি হয় প্রবল ঢেউ ও অস্থিরতা। যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে আরিচা-কাজিরহাট লঞ্চ, স্পিডবোট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্নু লাল নন্দী জানান, ‘বাতাসের গতি বাড়ার পাশাপাশি বৃষ্টিপাত বাড়ছে। নদীতে ঢেউয়ের তীব্রতাও অনেক বেশী। ফলে সকাল সোয়া ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই পদক্ষেপ নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে বলে তিনি জানান।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে নদ-নদীতে পানি বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। এ অবস্থায় নদীপথে চলাচলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরিচা নৌ বন্দর কর্মকর্তা মো. সেলিম শেখ বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল এ অবস্থায় নৌযান চালানো অনেক ঝুকিপুর্ণ যে কোন সময় দুর্ঘটনার আশংকা থাকে। এ দুর্ঘটনা এড়াতেই উদ্বর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে এবং কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই পুণ:রায় নৌযান চলাচল করবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :