1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে সংসদ থেকে পদত্যাগ: রুমিন ফারহানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৫৪১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষে আমরা সংসদ থেকে পদত্যাগ করছি।

রোববার পদত্যাগ পত্র জমা দিতে জাতীয় সংসদে প্রবেশের আগে তিনি এ কথা বলেন। এরপর বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা।

রুমিন ফারহানা বলেন, গতকাল আমাদের দলের গণসমাবেশ থেকে ১০টি গাইডলাইন দেওয়া হয়েছে। তার প্রথম যে নির্দেশনা ছিল সংসদ ভেঙে দেওয়া এবং সংসদ থেকে পদত্যাগ করার কথা বলা হয়েছে। বলা হয়েছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা।

‘এই সংসদ ভেঙে দেওয়ার যে দাবি আমাদের দলের। সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা সাতজন সংসদ সদস্য পদত্যাগ করছি।’

তিনি বলেন, আজকে আমরা স্পিকার মহোদয়ের হাতে আমাদের পদত্যাগ পত্র তুলে দিব। আমরা গতকাল ইমেইলের মাধ্যমে এবং আমি ব্যক্তিগতভাবে মাননীয় স্পিকারকে ফোন করে জানিয়েছি আমরা সাতজন সংসদ সদস্য পদত্যাগ করছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :