1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

বাংলাদেশ কোনো দিন শ্রীলঙ্কা হতে পারে না: প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৪৩৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:বাংলাদেশ কোনো দিন শ্রীলঙ্কা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে বিএনপির আমলেই শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হয়ে গেছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে লাভ নেই। মনে রাখবেন- বাংলাদেশ কোনো দিন শ্রীলঙ্কা হবে না, হতে পারে না। ২০০১ থেকে ২০০৬- এ বিএনপি যখন ক্ষমতায় ছিল। দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের জন্য হাহাকার, পানির জন্য হাহাকার, মানুষের কর্মসংস্থান সমস্যা, তার ওপর জঙ্গীবাদ, সন্ত্রাস, গ্রেনেড হামলাসহ নানা সমস্যায় জর্জরিত ছিল দেশ।

প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা, সারা বাংলাদেশে ৫০০ জায়গায় গ্রেনেড হামলা, আমাদের কিবরিয়া সাহেবকে হত্যা করা হলো। তখন তো সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি, অর্থনীতি সম্পূর্ণ স্থবির। তখনই তো মানুষ রাস্তায় নামলো। মানুষ রাস্তায় নামতে বাধ্য হলো। ওখান থেকে আমরা বাংলাদেশকে উদ্ধার করে নিয়ে এসেছি।

সরকার প্রধান বলেন, আমাদের যে অর্থনৈতিক গতিশীলতা, সেটা যাতে অব্যাহত থাকে এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশটা যাতে এগিয়ে যায় অত্যন্ত সুপরিকল্পিতভাবেই সে কাজ আমরা করে যাচ্ছি।

বিদেশি ঋণ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমরা কখনো ধার করে ঘি খাই না। আমাদের যে ঋণ এটা এমন অবস্থা না যে কারো কাছে আমরা আটকা পড়ে যাবো। যেখান থেকে আমরা যা ঋণ নিচ্ছি সময় মতো তা পরিশোধ করে যাচ্ছি। সেটা আমরা খুব সর্তকতার সঙ্গে করছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :