1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

বাংলাদেশের সঙ্গে ইউক্রেন কাজ করতে চায়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩৩২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোন কথোপকথনের সময় দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে শেখ হাসিনার সঙ্গে কাজ করার বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

ইউক্রেন থেকে খাদ্যশস্য নির্বিঘ্নে পরিবহনের বিষয়ে তার আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ চায় অবিলম্বে বিদ্যমান যুদ্ধ বন্ধ হবে যাতে বিশ্বের ‘রুটির ঝুড়ি’ হিসেবে পরিচিত ইউক্রেন থেকে খাদ্যশস্য সহজেই খাদ্য ঘাটতির দেশগুলোতে পাঠানো যায়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘের নেতৃত্বে “ব্ল্যাক সি ক্রপস ইনিশিয়েটিভ” এর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং এই ধরনের উদ্যোগের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী দিনেও এ ধরনের মহৎ পদক্ষেপ অব্যাহত থাকবে।

ডেনিস শ্যামিহাল আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে জাতিসংঘ এবং অন্যান্য ফোরামে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাতিসংঘের উদ্দেশ্য ও নীতি অনুযায়ী সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তার প্রতি শ্রদ্ধাশীল।

প্রধানমন্ত্রী সব বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়ে বলেন, এই নীতিটি সর্বজনীনভাবে অনুসরণ করা উচিত। তিনি চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাধারণ মানুষ ও শিশুদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

শেখ হাসিনা উল্লেখ করেন, শান্তির নীতিতে বিশ্বাসী বাংলাদেশের অভ্যুদয়ও যুদ্ধের মধ্য দিয়ে, কিন্তু যুদ্ধ কোনো পক্ষের জন্য কল্যাণ বয়ে আনে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কথোপকথন শেষে ডেনিস শ্যামিহালের সুস্বাস্থ্য কামনা করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :