1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

বাংলাদেশের প্রধানমন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ: মার্কিন রাষ্ট্রদূত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২২০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: নতুন ভিসা নীতি নিয়ে সাধারণের ভয়ের কিছু নেই। আসন্ন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু অর্থাৎ সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে এ নীতি প্রণয়ন করা হয়েছে। এমন নির্বাচনের বিষয়ে স্পষ্ট অঙ্গীকার রয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের। বাংলাদেশের মানুষের মতোই যুক্তরাষ্ট্র এখানে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ইএমকে সেন্টারে মঙ্গলবার (৩০ মে) আলোকচিত্র প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং মার্কিন ভিসা নীতি সেই প্রতিশ্রুতিকেই সমর্থন করে। গত ২৪শে মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই ঘোষণা অনুযায়ী নির্বাচনে কারচুপি, ভীতি প্রদর্শন এবং নাগরিক ও গণমাধ্যমের বাকস্বাধীনতায় যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করতে আগ্রহী এমন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।

প্রদর্শনীর উদ্বোধনীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাম্মী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :