1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

ফ্রিজ ছাড়াই  যেভাবে মাংস সংরক্ষণ করবেন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৫৭২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কোরবানি ঈদে মাংস কাটা ও বিতরণ করার পর নিজেদের ভাগের মাংসগুলো কীভাবে সংরক্ষণ করবেন তা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। সঠিকভাবে সংরক্ষণ করা হলে মাংস সপ্তাহ, মাস এমনকি বছর ধরে খাওয়া যায়। যদিও এখন সবার ঘরেই ফ্রিজ আছে, আর মাংস সংরক্ষণের ক্ষেত্রে ফ্রিজে রাখাটাই সবর প্রথম পছন্দের।

মাংস উচ্চ তাপমাত্রায় জ্বাল দিয়ে সংরক্ষণ করা যেতে পারে। সেক্ষেত্রে ৬ ঘণ্টা পর পর মাংসটি জ্বাল দিতে হবে, না হলে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে। এমনকি মাংস রোদে শুকিয়েও সংরক্ষণ করা যায় দীর্ঘদিন।

রোদে শুকিয়ে যেভাবে সংরক্ষণ করবেন

এজন্য মাংসগুলো মাঝারি আকারে কেটে নিন। তার ভালোভাবে ধুয়ে নিন। মাংসের সঙ্গে কোনো অবস্থাতেই চর্বি রাখা যাবে না। এরপর মাংসের পানি নিংড়ে যথেষ্ট পরিমাণে লবণ ও হলুদ মাখিয়ে নিন। এরপর ডুবো পানিতে সেই মাংস কিছুক্ষণ সেদ্ধ করতে হবে।

মাংস আধা সেদ্ধ হলে সেটা চুলা থেকে নামিয়ে পানি ছেঁকে শিকে গেঁথে রোদে দিয়ে রাখুন। এভাবে মাংস শুকাতে একটানা ৪-৭ দিন সময় লাগবে। বাইরের ধুলোবালি থেকে মাংসগুলোকে বাঁচাতে পাতলা কাপড় পেঁচিয়ে দিতে পারেন।

মাংস একেবারে শুকিয়ে গেলে মুখ বন্ধ ভালো কোনো পাত্রে রাখতে হবে। রান্নার সময় শুকনো এই মাংস হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর স্বাভাবিক নিয়মে রান্না করুন।

লেবু ও লবণ দিয়ে মাংস সংরক্ষণের পদ্ধতি

এক্ষেত্রে প্রথমে মাংসগুলো মাঝারি আকারে কেটে হালকাভাবে ছেঁচে নেন। এরপর লবণ ও লেবুর রসে ঘণ্টাখানেক ডুবিয়ে রাখতে হবে তাহলে মাংসের ভেতরে সেটা পৌঁছায়। এভাবে মাংস কয়েকদিন পর্যন্ত ভালেঅ রাখা যায়।

মাংস ভেজে যেভাবে সংরক্ষণ করবেন

এজন্যমাংস কেটে পরিষ্কার করে আদা বাটা, রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে মাংসটি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। এরপর গরম ডুবো তেলে মসলাসহ মাংসগুলো ভেজে নিয়ে তেল ছেঁকে তারপর মাংস সংরক্ষণ করুন।

ডুবো তেলে মাংস সেদ্ধ করলে তা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এরপর একদিন পরপর মাংসগুলো উচ্চতাপে গরম করতে হবে। এভাবে মাংস ১৫-২০ দিন পর্যন্ত ভালো থাকবে।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :