1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

ফিনল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন জানিয়েছেন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২০৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেটেরি অর্পোকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার পেটেরির কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা লিখেছেন, ‘আমি, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে আপনাকে অভিনন্দন জানাই।’

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি বলেন, আমি বিশ্বাস করি যে বিভিন্ন পদমর্যাদায় বিশেষ করে অর্থমন্ত্রী হিসেবে আপনার অভিজ্ঞতা নতুন পদে আপনার দূরদর্শী নেতৃত্ব এবং রাজনৈতিক প্রজ্ঞা প্রতিফলিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব বিগত বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করেছে।

তিনি আরও বলেন, বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা, বিশেষ করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, অভিবাসন, জলবায়ুু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নে পারস্পরিক সহায়ক ভূমিকা পালন করতে দুই সরকারকে কাছে নিয়ে এসেছে।

শেখ হাসিনা আত্মবিশ্বাসের সাথে বলেন, আমি নিশ্চিত যে আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, বোঝাপড়াা এবং সহযোগিতার বন্ধন সামনের দিনগুলোতে আরও গভীর ও সুসংহত হবে।

তিনি দুই দেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনের জন্য বহুমাত্রিক দ্বিক্ষীয় সম্পর্ককে আরও উন্নত করার জন্য পেটেরি অর্পোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

শেখ হাসিনা ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, মঙ্গল ও সাফল্য এবং ফিনল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :