1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

ফায়ার সার্ভিস অফিসে হামলার ঘটনায় ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৯৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস কার্যালয়ে যারা হামলা চালিয়েছিল চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ এপ্রিল) গণভবনে পদ্মা সেতু নির্মাণে সরকারি ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। সরকারের অর্থ বিভাগ সেতু কর্তৃপক্ষকে এই টাকা ঋণ হিসেবে দিয়েছিল।

মঙ্গলবার সকালে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্মরণকালের ভয়াবহ আগুনে ধ্বংসস্তুপে পরিণত হয় বঙ্গবাজার। আগুন ছড়িয়ে পড়ে পাশের এনক্সকো ভবনেও। শুরু থেকে ফায়ার সার্ভিসের মোট ৪৮টি ইউনিট আগুন নেভাতে প্রাণন্তকর চেষ্টা চালায়। কিন্তু আগুন ভয়াবহ আকার ধারণ করায় তা নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে বেগ পোহাতে হয়।

এর মধ্যে উত্তেজিত ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বঙ্গবাজারের উল্টোপাশে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে ইটপাটকেল ছুঁড়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। হামলায় আহত ফায়ার (মিডিয়া) রবিউল ইসলাম অন্তর (২৩) ও ফায়ার ফাইটার আতিকুর রহমান (২৪) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

বুধবার গণভবনে আয়োজিত অনুষ্ঠানে বিষয়টি নিয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিস কার্যালয়ে হামলার সঙ্গে যারা জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বঙ্গবাজারের আগুনের ঘটনাকে দুঃখজনক বলে সরকারপ্রধান বলেন, যতটা সম্ভব সরকার ব্যবসায়ীদের সহায়তা দেবে।

পদ্মা সেতু নির্মাণে বাধার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রবল বাধা অতিক্রম করে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ বিশ্ববাসীকে সক্ষমতা দেখিয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :