
অনলাইন ডেস্ক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন ফাতেমা সুলতানা। সোমবার (২৬ জুন) বাহিনীর সদর দফতর অডিটোরিয়ামে তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান।
র্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. নাজিম উদ্দিন এবং উপমহাপরিচালক (অপারেশনস) এ কে এম জিয়াউল আলম, বিভিন্ন পদবির কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
ফাতেমা সুলতানা গত ২২ জুন উপ-মহাপরিচালক থেকে পদোন্নতি পেয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক হওয়ার গৌরব অর্জন করেন। তার এই পদোন্নতিতে বাহিনীতে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
ফাতেমা সুলতানা১৯৮৯ সালে ৮ম বিসিএস এর মাধ্যমে সহকারী পরিচালক হিসেবে আনসার ক্যাডারে যোগদান করেন। ঢাকা জেলায় সহকারী পরিচালক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরে তিনি সহকারী পরিচালক হিসেবে কুমিল্লা রেঞ্জ, সদর দপ্তরের যোগাযোগ, রেকর্ড (ব্যাটালিয়ন) ও প্রকল্প প্রশিক্ষণ শাখায় দায়িত্ব পালন করেন। উপ-পরিচালক হিসেবে সদর দপ্তরের ভাণ্ডার, ভিডিপি প্রশিক্ষণ শাখা এবং আনসার-ভিডিপি একাডেমি, জেলা আনসার ও ভিডিপি কার্যালয় নারায়ণগঞ্জ এবং ৩৩ আনসার ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন। পরিচালক হিসেবে সদর দপ্তরের আনসার প্রশিক্ষণ, সিএইচটি অপস্ শাখা এবং আনসার-ভিডিপি একাডেমিতে পরিচালক (সদর) এর দায়িত্ব পালন করেন। এছাড়াও উপমহাপরিচালক হিসেবে বাহিনীর রাজশাহী এবং ঢাকা রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কমান্ডারের দায়িত্ব পালন করেন।
Leave a Reply