1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে মহাশক্তিশালী সুপার টাইফুন ‘মাওয়ার’

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২২০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের দিকে প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন মাওয়ার। যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ২০২৩ সালে যতগুলো টাইফুন সংঘটিত হয়েছে, এগুলোর মধ্যে মাওয়ার সবচেয়ে শক্তিশালী। এটি শনিবার ক্যাটাগরি-৫ টাইফুনে রূপ নিয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রবেশের পর ফিলিপাইনের কর্তৃপক্ষ টাইফুনটির নাম দিয়েছে ‘বেটি’। বর্তমানে টাইফুনটি ২৭০ কিলোমিটার গতির শক্তি সঞ্চার করছে।

শনিবার (২৭ মে) সর্বশেষ আপডেটে ফিলিপাইনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ‘টাইফুনটি শক্তি ধরে রেখেছে’ এবং এটি উত্তরদিকে ক্রম অগ্রসরমান রয়েছে। দেশটির অধিকাংশ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ভূমিধসের সতর্কতা দেওয়া হয়েছে।

মহাসাগরীয় অঞ্চলে প্রবেশের পর ফিলিপাইনের কর্তৃপক্ষ টাইফুনটির নাম দিয়েছে ‘বেটি’। বর্তমানে টাইফুনটি ২৭০ কিলোমিটার গতির শক্তি সঞ্চার করছে।

টাইফুনটির প্রভাবে গুয়াম দ্বীপের ৫২ হাজার বাসিন্দার প্রায় সবাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। যদিও এটির আঘাতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে মে মাসে যত টাইফুন আঘাত হেনেছে সেগুলোর মধ্যে ‘মাওয়ার’কে শক্তিশালী পাঁচটি টাইফুনের মধ্যে রেখেছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুধু ২০২৩ সাল নয়, ২০২২ সালেও যত টাইফুন সংঘটিত হয়েছে সেগুলোর চেয়েও শক্তিশালী ‘মাওয়ার’।

টাইফুনের কারণে ইতোমধ্যে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর আগে ২০২১ সালে ফিলিপাইনে আঘাত হানা টাইফুন রাইয়ে প্রায় ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। প্রশান্ত মহাসাগরের এ দেশটি প্রায়ই টাইফুনের কবলে পড়ে থাকে। এখন নতুন করে আরেকটি বড় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় রয়েছে ফিলিপাইন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :