1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

প্রধানমন্ত্রী আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১৯০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হওয়া ব্যক্তিদের অনেকেই এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে যান প্রধানমন্ত্রী। তিনি আহতদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। আহতদের সুচিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরে মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন।তিনি শুক্রবার (২৬ জুলাই) সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন। কোটা সংস্কার আন্দোলনকালে এসব স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়েছিল। ক্ষয়ক্ষতির চিত্র দেখতে এসব স্থাপনা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :