1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২২৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া দুই দিনব্যাপী ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে সংক্ষিপ্ত সফ‌রে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় আসেন। ঢাকা থেকে ১৩ মে সুইডেন যাওয়ার কথা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে ঢাকায় দুই দিনব্যাপী ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে সংক্ষিপ্ত সফ‌রে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় এসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময়ে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেয়াই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরের সফরের মূল উদ্দেশ্য।

সর্বশেষ, গত বছরের এপ্রিলের শেষের দিকে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ২০১৯ সালে প্রথম ঢাকা সফর করেন। এরপর ২০২১ সালের মার্চে বাংলাদেশে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :