1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

পৃথিবীটা অনেক বড়, আমেরিকা না গেলেও আমাদের চলবে: প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২০৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আমেরিকা না গেলেও আমাদের চলবে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীটা অনেক বড়। ২০ ঘন্টা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কোনো দেশে আমাদের না গেলেও চলবে। আটলান্টিকের এপারে অনেক মহাসাগর ও আশপাশে অনেক দেশ আছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো গভীর করতে হবে।

শনিবার (৩ জুন) বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ের উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা নিজের পায়ে চলব। নিজের দেশকে আমরা গড়ে তুলব। কারো মুখাপেক্ষী হয়ে না। কে আমাদের ভিসা দেবে না। কে আমাদের স্যাংশন দেবে। ও নিয়ে মাথা ব্যাথা করে কোনো লাভ নাই। ২০ ঘন্টা প্লেনে জার্নি করে। আটলান্টিক পার হয়ে। ঐ আমেরিকা না গেলে কিচ্ছু আসে যায় না। পৃথিবীতে আরো অনেক মহাসগার আছে। অনেক মহাদেশ আছে। সেই মহাদেশের সঙ্গে মহাসাগরই আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। আমাদের অর্থনীতি আরো মজবুত হবে, উন্নত হবে, আরো চাঙ্গা হবে।

শেখ হাসিনা বলেন, ভোট যারা চুরি করে। ভোট নিয়ে যারা চিরদিন খেলছে। জনগনের ভাগ্য নিয়ে যারা খেলছে। আমি তাদের বলব যে ঐ সন্ত্রাসী দলের দিকে নজর দেন। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়েছে। এই সন্ত্রাসী আর দূর্নীতির দায়ে সেই আমেরিকায়ই তারেক জিয়াকে ভিসা দেয়নি। এখন সেই বিএনপি আবার আমেরিকার কাছে ধর্না দেয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :