1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৬৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৯ জন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাতজনসহ ১৬ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। ৯টি জেলা ও সার্কেলে তাদের বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথকে কুষ্টিয়া জেলায়, পুলিশ সদর দপ্তরের সিফাত-ই-রাব্বানকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব), গাজীপুর জেলার ডা. ইন্দিতা মালাকারকে জিএমপিতে, জিএমপির রেজওয়ান আহমেদকে বরিশাল জেলায় ও সিআইডির শিকদার মো. হাসান ইমামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে বরগুনায়, খুলনার মহসীন আল মুরাদকে কুষ্টিয়া ভেড়ামারা সার্কেলে, কুষ্টিয়া ভেড়ামারা সার্কেলের মো. আসিফ ইকবালকে খুলনায় ও র‍্যাবের উত্তম কুমার বিশ্বাসকে সিআইডিতে বদলি করা হয়েছে।

বদলি হওয়া সহকারী পুলিশ সুপারদের মধ্যে আছেন টাঙ্গাইলের সখীপুর সার্কেলের এম এম রাকীব উর রাজা। তাকে কক্সবাজারের চকরিয়া সার্কেলে বদলি করা হয়েছে।

এ ছাড়া সিএমপির শরিফুল ইসলামকে টাঙ্গাইলের সখীপুর সার্কেলে, র‍্যাবের আব্দুল্লাহ আল মামুনকে ডিএসবিতে, ডিএমপির মোহাম্মদ মনিরুজ্জামানকে এপিবিএনে, রেলওয়ে পুলিশের মোহাম্মদ ইব্রাহিমকে রাজশাহীর সারদায়, ঢাকা আরআরএফের মো. মজিবুর রহমানকে সিআইডিতে ও ট্যুরিস্ট পুলিশের এস এম আহসান হাবীবকে ময়মনসিংহের হালুয়াঘাট সার্কেলে বদলি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :