1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

পিটার হাসের দৌড়ঝাঁপ বাড়ছে: আওয়ামী লীগ, বিএনপি জাপা নেতাদের সঙ্গে দুই সপ্তাহে চার বৈঠক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৯৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: প্রতিদিনই বাড়ছে পিটার হাসের দৌড়ঝাঁপ। কখনো সরকারি দল কখনো বিরোধী দল; আবার কখনো বিএনপির সঙ্গে রুদ্ধদার বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূত। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন তিনি। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বৈঠক করেন পিটার হাস। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন তৌফিক-ই-ইলাহী চৌধুরীর একান্ত সচিব মুকতাদির আজিজ। তিনি সময়ের আলোকে বলেন, সকালে স্যারের কার্যালয়ে এসেছিলেন পিটার হাস। সে সময় তার সঙ্গে দূতাবাসের একজন কর্মকর্তা ছিলেন। তারা ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। কী আলোচনা হয়েছে- জবাবে তিনি বলেন, তা বলতে পারব না। তবে সমসাময়িক ইস্যু নিয়েই আলোচনা হবে। স্যারের সঙ্গে প্রতিদিনই বৈঠক করছেন দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এদিকে বৈঠকের বিষয়ে কথা বলতে তৌফিক-ই-ইলাহীর সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। সালমান এফ রহমানের সরকারি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে কাল দুপুরে গুলশানের নিজের বাসায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।

তারও আগে গত ২৫ মে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) নেতারা। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণা পরের দিন দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন দেশের শীর্ষ তিন দলের নেতারা।

ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন দলটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও সুচিন্তা ফাউন্ডেশন চেয়ারম্যান মো. এ আরাফাত। বিএনপির পক্ষে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আর জাপার পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল।

আগামী ১৪-১৫ জুন জেনেভায় অনুষ্ঠেয় ‘দ্য ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩ : সবার জন্য সামাজিক ন্যায়’ শীর্ষক আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইজারল্যান্ড যাওয়ার কথা রয়েছে।

তার এ সফরের আগে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বুধবার বিকালে ঢাকার ইউরোপীয় ইউনিয়নের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সূত্র বলছে, বেলা ৩টা ২৫ মিনিটে হোয়াইটলির সঙ্গে দেখা করতে ইইউ অফিসে যান বিএনপি নেতা আমীর খসরু ও শামা ওবায়েদ। বিকাল ৪টা ৫৫ মিনিটে তারা সেখান থেকে বেরিয়ে আসেন।

বৈঠকের বিষয়ে শামা ওবায়েদ সময়ের আলোকে বলেন, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বৈঠক হচ্ছিল না। এ বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল। সমসাময়িক রাজনীতিসহ বিভিন্ন বিষয়েই আলোচনা হয়েছে। বৈঠকটি ছিল গতানুগতিক। এর বাইরে কিছু বলা যাবে না।

সূত্র আরও বলছে, আগামী নির্বাচন এবং একে ঘিরে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বৈঠকে দুই পক্ষের আলোচনা হয়। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি স্বাধীন বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানান বিএনপির নেতারা। এ সময় নির্বাচন নিয়ে নিজেদের চিন্তাভাবনার কথা ইইউ রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন তারা।

বিএনপিসহ বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি পালনকালে পুলিশি বাধা, নেতাকর্মীদের গ্রেফতার ও মামলার মাধ্যমে সভা-সমাবেশ তথা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের বিষয়েও অভিযোগ করেন বিএনপির প্রতিনিধি দল। তারা বলেন, এ আইন ব্যবহার করে বিরোধী মত দমনের মাধ্যমে চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এসব বিষয়ে ইইউর হস্তক্ষেপ কামনা করেন বিএনপির নেতারা।

মঙ্গলবার বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় দেশের চলমান রাজনীতি, আগামী নির্বাচন ও নতুন মার্কিন ভিসানীতি প্রসঙ্গে দলটির অবস্থান জানতে চান পিটার হাস।

কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের নির্বাচন নিয়ে বিদেশিরা কথা বলছেন। তারা সুষ্ঠু নির্বাচন চান। দেশে বিরজমান সব পরিস্থিতি তারা মোকাবিলা করছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :