1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

পাটুরিয়ায় ফেরিডুবি:৬ দিন পর হুমায়ন কবিরের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ বার পড়েছেন

সাদেকুর রহমান, শিবালয়, প্রতিনিধি: মানিকগঞ্জের পাটুরিয়ায় রজনীগন্ধা ফেরি ডুবির ছয় দিনের মাথায় ফেরির সহকারী ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ১৩ কিলোমিটার দূরে ভাটিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মৃত হুমায়ুন কবিরের ভাই রফিকুল ইসলাম মরদেহটি শনাক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ে ডিজিএম (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, আজকে বেলা ৪টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে রজনীগন্ধা ফেরির দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিএর অতিরিক্ত  পরিচালক মো. আব্দুস ছালাম বলেন, হরিরামপুরের বাহাদুরপুর পদ্মা নদীতে হুমায়ুনের মৃতদেহ মিলেছে। তার মৃতদেহ পাটুরিয়া  পাঁচ নম্বর ঘাটে নিয়ে আসে ফায়ার সার্ভিস।

উদ্ধার অভিযানের আজ ৬ষ্ট দিন অতিবাহিত হচ্ছে। ডুবে যাওয়া ফরিতে থাকা ৯টি ট্রাকের মধ্যে ৫ টি ট্রাক উদ্ধার করা হয়েছে। আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য , গত মঙ্গলবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচলকারী রজনীগন্ধা ফেরিটি পাটুরিয়া ৫নং ঘাটের  কাছে ডুবে যায়। সে সময় থেকেই নিখোঁজ ছিলেন হুমায়ুন কবির। তার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মাটিভাঙ্গা গ্রামে। বাবার নাম আব্দুল লতিফ পালোয়ান। আরিচাতে প্রথম জানাযা শেষে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :