1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

দেশে থাকলে দ্রুতই গ্রেপ্তার হচ্ছেন ওবায়দুল কাদের

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০৩১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্ত্রীসহ অবস্থান করছে এমন সন্দেহে চট্টগ্রাম নগরের হালিশহরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পরে কাদেরকে না পেয়ে তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে (৭০) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) রাতে হালিশহর থানা এলাকার আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারে এই অভিযান চালায় পুলিশ। ওই সময় নুরুল হুদাকে থানায় নিয়ে যাওয়া হলেও রবিবার (১০ নভেম্বর) সকালে তাকে ছেড়ে দেয়া হয়।

কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের এক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদার ফ্লাটে অভিযান চালানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্যই নুরুল হুদাকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

ওসি আরো বলেন, নুরুল হুদা দাবি করেছেন ৫ তারিখের পর থেকে ওবায়দুল কাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। কাদেরের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। এদিকে নুরুল হুদাকে আটকের পর ছেড়ে দেয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তিনি ভগ্নিপতি কাদেরের নাম ব্যবহার করে নানা অপকর্মে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে লাপাত্তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থানে অভিযান চালালেও গ্রেপ্তার করা যায়নি তাকে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :