1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

দেউলিয়া হওয়ার ঝুঁকিতে ৫৪ দেশ : আচিম স্টেইনার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৪০৫ বার পড়েছেন

অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ৫০টির বেশি দরিদ্র উন্নয়নশীল দেশ ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) প্রধান আচিম স্টেইনার। তিনি বলেন, যদি ধনীদেশগুলো জরুরিভিত্তিতে সহযোগিতা না করে তাহলে ৫৪টি দেশ মূলত দেউলিয়া হয়ে যেতে পারে। খবর দ্য গার্ডিয়ানের।

জাতিসংঘের জলবায়ুবিষয়ক কপ-২৭ সম্মেলনে তিনি এ কথা বলেন। আচিম স্টেইনার আরও বলেছেন, চলমান উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বাড়ানোর কারণে দরিদ্র দেশগুলো ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে পড়েছে। এক্ষেত্রে ৫৪টি দেশের তালিকা আমাদের হাতে রয়েছে। যদি পরিস্থিতি আরও খারাপ হয় অর্থাৎ সুদের হার, জ্বালানি ও খাদ্যের দাম বাড়ে তাহলে বেশ কিছু দেশ ঋণ পরিশোধ করতে পারবে না।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, এটি একটি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে। শ্রীলঙ্কার দিকে তাকালেও বোঝা যায়। কারণ দেশটির এই অবস্থার পেছনে সব ধরনের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ ক্রিয়াশীল ছিল। তিনি বলেন, যদি এসব দেশ ঋণখেলাপিতে পরিণত হয় তাহলে জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় আরও সমস্যা তৈরি হবে। এটি নিশ্চিতভাবেই জলবায়ুর পদক্ষেপে নেতিবাচক প্রভাব ফেলবে। ঋণের বিষয়ে সহায়তার পদক্ষেপ নেওয়া না হলে এসব দরিদ্র দেশ জলবায়ু সংকট মোকাবিলা করতে পারবে না।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :