1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

দারিদ্র্যের বিরুদ্ধে এশিয়ার দেশগুলোকে এক হতে হবে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৮৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: এ অঞ্চল থেকে দারিদ্র দূর করতে এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ অঞ্চলের মানুষের প্রধান শত্রু দারিদ্র্য তাই দারিদ্রের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে।

মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে। এসময় প্রধানমন্ত্রী দারিদ্র্য নিরসনে এ অঞ্চলের দেশগুলোকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য এ অঞ্চলের দেশগুলোর প্রধান শত্রু। এই দারিদ্র্য নির্মূলে এ অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্কে কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। আর্থ-সামাজিক উন্নয়নে দুই দেশের এই সুসম্পর্ককে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশকে অধিক ঘনবসতির দেশ হিসেবে উল্লেখ করে করে শেখ হাসিনা বলেন, সীমিত সম্পদ ও বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকার দেশকে আর্থ-সামাজিকভাবে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছে। দুই প্রতিবেশী দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কথা উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক কল্যাণে দুই দেশের মধ্যে এক সঙ্গে কাজ ও সহযোগিতার সুযোগ রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার, সেনাবাহিনী ও জনগণের সমর্থন ও ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাতকালে ভারতীয় সেনাবাহিনী প্রধান মনোজ পান্ডে বলেন, প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা খুব ভালোভাবে এগিয়ে চলছে। আগামী দিনেও বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান জেনারেল পান্ডে।

তিনি আরো বলেন, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে কারিগরি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার সম্ভাবনা রয়েছে। পারস্পরিক সুবিধার জন্য সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন জেনারেল পান্ডে। এবারের সফরে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমি পরিদর্শন ও সেখানকার আধুনিক সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ হয়েছেন বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ভারতীয় সেনাপ্রধান।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএস শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে সোমবার ঢাকায় আসেন জেনারেল মনোজ পান্ডে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :