1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে হতাহতদের জন্য মসজিদে হেফাজত ইসলামের দোয়া

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া আয়োজন করা হয়েছে। শুক্রবার জুমার পর হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর চট্টগ্রামের মসজিদে, সিনিয়র নায়েবে আমির শাহ মুহাম্মাদ ইয়াহইয়া আল জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মসজিদে, নায়েবে আমির মুহিব্বুল হক গাছবাড়ী দরগাহ মসজিদ সিলেটে, নায়েবে আমির আবদুল আওয়াল ডিআইটি নারায়ণগঞ্জের মসজিদে, মহাসচিব সাজিদুর রহমান জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ার মসজিদে, যুগ্ম মহাসচিব মুহিউদ্দিন রাব্বানী ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদ গুলিস্তানে, যুগ্ম মহাসচিব আবদুল কাইয়ুম সুবহানী মসজিদ-ই-নূর সেগুনবাগিচায়, প্রচার সম্পাদক কিফায়াতুল্লাহ আজহারী মসজিদুত তাকওয়া উত্তরায়, কেন্দ্রীয় নেতা শাব্বির আহমাদ রশিদ শহীদী মসজিদ কিশোরগঞ্জে, আদনান মাসঊদ মোহাম্মাদী হোমস জামে মসজিদ মোহাম্মদপুর, ঢাকাসহ সারা দেশের বিভিন্ন মসজিদে দোয়া করেন।

খতিবরা এই ভয়াবহ ভূমিকম্পে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত শেফা কামনায় এবং এই দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে পরিত্রাণের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। সেই সঙ্গে সব রকম বিপদ, দুর্যোগ, যাবতীয় অসুস্থতা ও রোগ ব্যাধি থেকে মুক্তির লক্ষ্যে কায়মনোবাক্যে দেশবাসী এবং বিশ^বাসীর জন্যও তারা দোয়া করেছেন। আমিরে হেফাজত শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান জুমার বয়ানে ভূমিকম্প, ঘূর্ণিঝড়সহ সব ধরনের বালা মুসিবত থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর রক্ষায় মানুষের করণীয় সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসের দিকনির্দেশনা বিশেষভাবে তুলে ধরেন। তারা জুমার নামাজ শেষে আল্লাহ তায়ালার কাছে তওবা-ইস্তিগফার ও কান্নাকাটি করে সব দুর্যোগ থেকে মুক্তির জন্য মুসল্লিদের নিয়ে সম্মিলিত দোয়া করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :