1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

তুরস্ক থেকে দেশে ফিরেছে ৬১ সদস্যের উদ্ধারকারী দল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ থেকে পাঠানো ৬১ সদস্যের উদ্ধারকারী দল দেশে ফিরেছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় তারা বাংলাদেশে ফিরে আসে।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কের আদিয়ামান ও হাতেয় শহরে উদ্ধার অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সংখ্যক মৃত ও জীবিত মানুষ উদ্ধার করতে সক্ষম হয়। একইসঙ্গে সশস্ত্র বাহিনীর মেডিক্যাল দল প্রায় ২৫০ জনকে চিকিৎসা সহায়তার পাশাপাশি ঔষধও প্রদান করে। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তাবু, শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়। উদ্ধারকারী দল ও মেডিক্যাল দলের কার্যক্রম এবং সফলতা দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশের উদ্ধারকারী দল তুরস্ক থেকে ১৫ ফেব্রুয়ারি ফেরার পরিকল্পনা থাকলেও তুরস্ক সরকারের অনুরোধে আরও ৫ দিন বেশি থাকে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গাজীন্তেপ প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।  দুর্গত মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশের পক্ষ হতে গত ৮ ফেব্রুয়ারি ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য ৬১ সদস্যের (সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ১ জন মিডিয়া সদস্য সমন্বিত) একটি সম্মিলিত সাহায্যকারী দল প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, ত্রাণ, ঔষধ, তাবু, শীতবস্ত্র, কম্বল এবং উদ্ধার সরঞ্জামাদিসহ বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে তুরস্কে যায়।

এছাড়া, গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে সিরিয়ায় ভূমিকম্প দুর্গত মানুষের সাহায্যে বাংলাদেশ সরকারের পক্ষ হতে উল্লেখযোগ্য সংখ্যক ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :