1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন  নববর্ষ উপলক্ষে আরিচা যমুনা নদীর তীরে ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘুড়ি উৎসব শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১

তারেক জিয়াকে দেশে এনে বিচার করবো: শেখ হাসিনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্রিটিশ সরকারের সাথে যোগাযোগ করবো, তারেক জিয়াকে ফেরত পাঠাতে বলবো। এদেশে নিয়ে এসে ওর সাজা বাস্তবায়ন করবো।

বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সাথে নগর ও সহযোগী সংগঠনের যৌথ সভায় গণভবন থেকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগ সভানেত্রী এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, বিএনপির অপকর্মের জন্য ইমার্জেন্সি আসলো। আর মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেলো। এতো সাহস থাকলে দেশে ফিরে আসলো না কেন? অথচ আমাকে দেশে আসতে দেবে না। আমি আসবো মামলার মুখোমুখি হবো কোর্টে দাঁড়াবো। এক প্রকার যুদ্ধ করেই দেশে আসি।

আওয়ামী লীগ সভানেত্রী হওয়ার পর দেশে ফিরে আসার কথা তুলে ধরে তিনি বলেন, ওর (তারেক রহমান) বাপও তো ঠেকাতে পারিনি। আমি দেশে ফিরে এসেছি। রাজনীতি করার শখ বাহিরে পালাতে থাকে কেন? আওয়ামী লীগ উৎখাত করবে! আওয়ামী লীগ ভেসে আসেনি! আওয়ামী লীগ বিএনপির মতো পকেট মধ্যে সৃষ্টি হওয়া দল না- এটা মনে রাখতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেছেন, বহু মার খেয়েছি। আর নয়, যে হাত মারতে আসবে সে হাত ভেঙে দিতে হবে। যে হাত আগুন দিতে আসবে সে হাত সেই আগুনে দিতে হবে। আর সহ্য করা হবে না। আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কখনো জনগণের ভোট চুরি করেনি বরং জনগণের ভোট সংরক্ষণ করেছে। ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের বিএনপি ভোট চুরি করেছিল বলে খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হয়। আমরা ১৪ বছরে এতো উন্নতি করতে পারলে ২১ বছর যারা ক্ষমতায় ছিল তারা করতে পারলো না কে ? আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। ৬ বছর থেকে ৬০ বছরের বৃদ্ধ কেউ রক্ষা পায়নি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর গুণে গুণে তার জবাব দিতে পারতাম। সেই ক্ষমতা আওয়ামী লীগের আছে। কিন্তু আমরা তা করিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :