1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৬৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জোট। আগামী দু-এক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জোটের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বৈঠক শেষে গণভবনের গেটে সাংবাদিকদের ব্রিফ করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। তারা জানান, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় নাশকতা, আগুন দেয়া এবং পুলিশের ওপর আক্রমণ হয়েছে। এর পেছনে জামায়াত-শিবির রয়েছে। এ বিষয়ে আমার কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে। ১ মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামায়াত-শিবিরের প্রশিক্ষিত লোকজনকে ঢাকায় জড়ো করা হয়। তারাই এসব অপকর্ম করেছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, বৈঠকে সর্বসম্মতিক্রমে জামায়াত–শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধের বিষয়টি যুদ্ধাপরাধীদের বিচারের সময়ই এসেছিল। সেসময় করা হয়নি। এখন বিবেচনায় নেয়া যায়।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার এখনই সময়। পাশাপাশি এ বিষয়ে জনমত গঠনে রাজপথে মিছিল-সমাবেশ করতে হবে। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে। সেই সঙ্গে বিকল্প রাজনৈতিক শক্তিগুলোকে এগিয়ে নেয়ার চেষ্টা করতে হবে।

জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানমুখী করার ওপর জোর দিতে হবে। তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, জামায়াতের নিবন্ধন বাতিলের জন্য মামলা করেছিলাম আমি। এখন তাদের নিষিদ্ধ করার জোরালো দাবি জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :