1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

জাতীয় গ্রিডে বিপর্যয়: তদন্ত শুরু করেছে পিজিসিবি কমিটি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৩৩৭ বার পড়েছেন

অনলাইন ডেস্কঃ বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) গঠিত কমিটি।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক ও তদন্ত কমিটির প্রধান মো. ইয়াকুব ইলাহী চৌধুরী বার্তা সংস্থা ইউএনবিকে বলেছেন, জাতীয় গ্রিড বিপর্যয়ের সম্ভাব্য কারণ এবং ঠিক কোথা থেকে বিপর্যয়ের শুরু তা শনাক্তে আজ (বুধবার) সকাল থেকে আমাদের তদন্ত শুরু করেছি।

তিনি আরও বলেন, এখানে গ্রিড সিস্টেমের অনেক প্রযুক্তিগত সমস্যা জড়িত, তা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে হয়তো সময় লাগতে পারে।

বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে মঙ্গলবার ছয় ঘণ্টার বেশি সময় বিদ্যুৎহীন ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের পূর্বাঞ্চলের জেলাগুলো।

তবে কেন জাতীয় গ্রিডে এই বিপর্যয়ের ঘটনা ঘটেছে, সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

দেশের বিভিন্ন স্থানে থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে জাতীয় গ্রিডের মাধ্যমেই সারা দেশে বিদ্যুৎ সঞ্চালন করা হয়ে থাকে।

এরআগে ২০১৭ সালের মে মাসেও বাংলাদেশে একবার বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছিল।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :