1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

চাকরির আশায় সময় নষ্ট না করে ভিন্ন উদ্যোগ বেনাপোলে স্নাতকোত্তর দুই বন্ধুর ‘MBA চা ওয়ালা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪৯৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বেনাপোলে ‘MBA চা ওয়ালা’ নামে তন্দুরি চায়ের স্টল দিয়ে সাড়া ফেলেছেন স্নাতকোত্তর ( MBA) পাস করা দুই বন্ধু। তাদের এমন ভিন্ন উদ্যোগ বেশ সাড়া ফেলেছে এলাকায়। MBA চা ওয়ালা নামে তন্দুরি চায়ের স্টল দিয়ে সাড়া ফেলা দুই বন্ধুর একজন আশিকুজ্জামান এ্যানি স্নাতক ও স্নাতকোত্তর (BBA, MBA) শেষ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ও অপর বন্ধু রাশেদুজ্জামান রয়েল স্নাতক ও স্নাতকোত্তর (BBA, MBA) সরকারি মাইকেল মধুসূদন দত্ত কলেজ (MM college) থেকে।

চা পান করতে আসা আশরাফ, মানিকসহ কয়েক ব্যক্তি জানান, তারা লোকমুখে জানতে পেরেছেন বেনাপোলের দুই যুবক স্নাতকোত্তর পাস করে চাকরির পেছনে না ছুটে MBA চা ওয়ালা নামে একটি তন্দুরি চায়ের স্টল দিয়েছেন। তাই তারা চলে এসেছেন সেই টি স্টলের চা পান করতে। তারা আরও জানান, চাকরির পেছনে ছুটে সময় নষ্ট না করে এই দুই যুবক ছোট পরিসরে হলেও নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে, তা তাদের খুবই ভালো লেগেছে। MBA পাস করা এই যুবকদের দেখে এলাকার অন্য যুবকরাও পড়াশোনা শেষ করে নিজেরা কিছু করার চেষ্টা করবে বলে তারা মনে করেন।

এছাড়া বেনাপোলে MBA পাস করা দুই যুবকের এমন ব্যতিক্রম উদ্যোগে সাধারণ মানুষ সাধুবাদ জানাচ্ছেন বলে তারা জানান। আশিকুজ্জামান এ্যানি বলেন, সংকটাপন্ন চাকরির বাজারে নিজেদের মূল্যবান সময় ব্যয় করার একদমই ইচ্ছে ছিল না। দুই বন্ধুর দীর্ঘদিনের ইচ্ছে পড়াশোনা শেষ করে নিজেরা কিছু করব। সেই ইচ্ছে থেকেই চাকরির পেছনে না ছুটে আজ ছোট পরিসরে MBA চা ওয়ালা নামে তন্দুরি চায়ের স্টল দিয়েছি।

তিনি বলেন, মাত্র দুইদিন হলো চায়ের স্টলটি শুরু করেছি তাতে বেশ সাড়া পাচ্ছি মানুষের, ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে করার ইচ্ছে রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :