1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

গাজীপুর সিটি নির্বাচন ছেলেকে সৎ প্রমাণ করতেই ভোটে এসেছি: জায়েদা খাতুন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৮২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বেসরকারিভাবে নির্বাচিত গাজীপুরের মেয়র জায়েদা খাতুন বলেছেন, ছেলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে, তাকে সৎ প্রমাণেই তিনি নির্বাচনে এসেছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্বাচনের জয় তিনি গাজীপুরবাসী ও প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেন।

তিনি বলেন, ‘গাজীপুরবাসীর কাছে অনেক ঋণ। সবার ঋণ শোধ করতে চাই কাজ করে। ছেলেকে পাশে নিয়ে কাজ করবো। আমার ছেলের বাকি কাজ শেষ করবো।’

ছেলে জাহাঙ্গীর আলম মিথ্যা রাজনীতির শিকার হয়েছেন জানিয়ে জায়েদা খাতুন বলেন, ‘ছেলেকে সৎ প্রমাণেই ভোটে এসেছি। সবার ভালোবাসায় আমার ছেলে যে ঠিক ছিল তা প্রমাণ হয়েছে।’

তবে গাজীপুর সিটিকে সুন্দর করে গড়ে তুলতে সবার সহযোগিতা চান জায়েদা খাতুন। তিনি বলেন, আমি সবাইকে পাশে চাই। আজমত উল্লাকেও শহরের উন্নয়নে পাশে চাই।

ভোট সুষ্ঠু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জায়েদা খাতুন। আগামী দিনে তার সহযোগিতাও চান তিনি। সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা ও নির্দেশনায় কাজ করবো। বড় ভাই আজমত উল্লা খানসহ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত সবার পরামর্শে গাজীপুরকে গড়ে তুলবো। মায়ের কর্মচারী হিসেবে সব সময় তার পাশে থাকবো।’

মিথ্যার প্রতিবাদের মা জায়েদা খাতুন নির্বাচন করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মা ও সন্তান মিলে বিশেষ করে অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে কাজ করতে চাই।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :