1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

গত ৫২ বছরে বঙ্গবন্ধুর মতো স্মার্ট লিডার হয়নি: নৌ প্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৬৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধু একজন স্মার্ট লিডার ছিলেন। তাঁর ২৩ বছরের গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলন এবং সাড়ে ৩ বছরের রাষ্ট্র পরিচালনার কোনো জায়গায় ভুল নেই। গত ৫০-৫২ বছরে তাঁর মতো স্মার্ট লিডার হয়নি।’

প্রতিমন্ত্রী শুক্রবার মতিঝিলের বিআইডব্লিউটিএ অফিসে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বঙ্গবন্ধুর জন্মদিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। বিআইডব্লিউটিএর সদস্য (প্রকৌশল) ড. এ কে এম মতিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, বঙ্গবন্ধু না হলে আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পেতাম না, বাংলায় কথা বলতে পারতাম না, বাংলাদেশের সীমানা পেতাম না। বঙ্গবন্ধু ’৭২ সালে যে সংবিধান দিয়েছিলেন; সেটি স্মার্ট সংবিধান। জিয়া, এরশাদ, খালেদা জিয়া নিজেদের স্বার্থে সংবিধানে সংযোজন করেছে, ক্ষতবিক্ষত করেছে। বঙ্গবন্ধু ২৩ বছরের গণতান্ত্রিক আন্দোলনকে সশস্ত্র মুক্তিযুদ্ধের রূপ দিয়েছেন। এ ক্ষেত্রে পৃথিবীতে দ্বিতীয় কোনো নেতার নাম বলতে পারব না। তিনি ছয় দফাকে এক দফায়, অর্থাৎ স্বাধীনতার সংগ্রামে পরিণত করেছিলেন। অনেকে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের রাষ্ট্র পরিচালনাকে সমালোচনা করে বঙ্গবন্ধু হত‍্যাকে জাস্টিফাই করার জন‍্য। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি; তারা দেশকে হত্যা করেছে।’

প্রতিমন্ত্রী এর আগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে মতিঝিলের বিআইডব্লিউটিএ অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :