1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

কাতারে পল কাগামের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২১৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণের সাইডলাইনে বৈঠক করেছেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে দোহার র‌্যাফল্স টাওয়ারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল কাগামের প্রশংসা করে বলেন তার (পল কাগামের) নেতৃত্বের কারণে আফ্রিকার মধ্যে রুয়ান্ডা ভালো অবস্থানে আছে।

পল কাগামে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, তিনি সব সময় বাংলাদেশের উন্নয়নের গল্প শোনেন এবং তিনি বাংলাদেশ সফর করতে চান।

কাগামে বলেন, তিনি বাংলাদেশ নিয়ে গর্বিত। বাংলাদেশ খুবই ঘনবসতিপূর্ণ দেশ এবং আপনি (শেখ হাসিনা) আপনার দেশকে খুব ভালোভাবে পরিচালনা করছেন। আমি এটি দেখতে চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল কাগামেকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কথা উল্লেখ করে পল কাগামে বলেন, তিনি বাংলাদেশ এবং রুয়ান্ডার মধ্যে সম্পর্ক স্থাপন করতে চান।

সম্প্রতি রুয়ান্ডায় একটি বাংলাদেশি কোম্পানির ওষুধ কারখানা চালুর কথা উল্লেখ করে পল কাগামে তার দেশে বিভিন্ন ক্ষেত্রে আরও বাংলাদেশী বিনিয়োগ চান।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সৃষ্ট সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের প্রশংসা করে কাগামে বলেন, এটা আমাদের জন্য সঠিক সময়, আমরা একটি সুসংগঠিত সম্পর্ক গড়তে চাই।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :