1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

এখন চলছে জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড গরমে অস্বস্তি ঘরে বাইরে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৯০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ষড়ঋতুর নিয়মেই এখন চলছে জ্যৈষ্ঠ মাস। এ সময়ে কাক্সিক্ষত সেই বৃষ্টির দেখা নেই। যতই দিন যাচ্ছে আবহাওয়া ততই বিরূপ ও চরমভাবাপন্ন হয়ে উঠছে। দিনভর প্রখর রোদ। খাঁ খাঁ করছে পথঘাট। একদিকে জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা গরম। অন্যদিকে রাত আর দিনে সমানতালে চলছে লোডশেডিং। প্রচণ্ড গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না। রাতে গুমট গরমের দাপটও অনেক। সবমিলে অস্থির হয়ে উঠেছে জনজীবন। এমনকি গরমের তীব্রতায় থমকে গেছে মানুষের স্বাভাবিক কাজকর্ম।

আবহাওয়াবিদরা বলছেন, এখন বৃষ্টি বয়ে আনবে মৌসুমি বায়ু। তা আসতে একটু দেরি হচ্ছে। মৌসুমি বায়ু সৃষ্টি হওয়ার পরপরই বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন বিভাগ ও জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ এবং মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। স্বাভাবিকের চেয়ে ৪৪ শতাংশ কম বৃষ্টি হয়েছে। আর চলতি জুন মাসেও কম বৃষ্টি হতে পারে। এরই মধ্যে প্রচ- গরম পড়েছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল দিনাজপুরে ৪১ ডিগ্রি সেলসিয়াস।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীতে দিনে গড়ে ৩ থেকে ৫ ঘণ্টা লোডশেডিং হলেও গ্রামাঞ্চলে সেটা দ্বিগুণ। ফলে রাজধানীসহ সারা দেশে বাড়ছে লোডশেডিং। বিশেষ করে উপজেলার প্রত্যন্ত এলাকায় দিনের অধিকাংশ সময় ও রাতে থাকছে না বিদ্যুৎ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোদের তেজস্ক্রীয়তায় ঘর থেকে বের হওয়া দায় হয়ে পড়েছে। তীব্র গরমে অস্থির হয়ে পড়েছেন সাধারণ মানুষ। খেটে খাওয়া মানুষরা পড়েছেন আরও বিপাকে। বিদ্যুৎ চলে গেলে আরও দুর্বিষহ হয়ে উঠে জীবনযাত্রা।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে জানান, মূলত টেকনাফ অঞ্চল দিয়ে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। গত ৩০ বছরের গড় হিসাবে ৩১ মে টেকনাফ, ১ জুন কক্সবাজার, ২ জুন চট্টগ্রাম ও ৪ থেকে ৫ জুন দেশের মধ্যাঞ্চলে মৌসুমি প্রবেশ করে। এই সময়ের কিছু হেরফের হয় বটে। এবারও হয়েছে। তাই টেকনাফ অঞ্চলে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটতে আরও দেরি হতে পারে। এরপর মৌসুমি বায়ুর দেশের অন্যত্র তা প্রবেশ করবে। এরপই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার রংপুর, দিনাজপুর, রাজশাহী এবং সৈয়দপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং সিলেট, পটুয়াখালী, ভোলা, বরিশাল, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসহ ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগ এবং রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদুু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :