1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

ইউপি চেয়ারম্যানরাও অপসারিত হবেন কিনা সিদ্ধান্ত আজ !

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৭৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:সারা দেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করা হবে কিনা, সে বিষয়ে আজ সোমবার (১৯ আগস্ট) সিদ্ধান্ত গ্রহণ করা হবে। স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা সাড়ে চার হাজারেরও বেশি। এসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা দু-একজন বাদে প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। বর্তমান পরিস্থিতিতে তাদের চেয়ারম্যানগিরিও বাতিল হচ্ছে।

এর আগে সারা দেশে ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান মারা যাওয়ায় নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন।অন্যদিকে অপর এক আদেশে দেশের ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে। অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সুত্র:কালবেলা

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :